প্রকাশ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৮ এএম |অনলাইন সংস্করণ
বিশ্বকাপের মঞ্চে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন ইয়োয়ানে উইসা। পর্তুগালের বিপক্ষে দলের হয়ে গোল করে তিনি শুধু ম্যাচে সমতা ফেরাননি, কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলদাতা হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বিপাকে পড়ে কঙ্গো। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। কর্নার থেকে আসা বল দারুণ হেডে জালে জড়িয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোকে ম্যাচে ফিরিয়ে আনেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড উইসা।
তবে এই গোলের গুরুত্ব শুধু মাঠের সাফল্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে সংগ্রাম, যন্ত্রণা ও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। প্রায় পাঁচ বছর আগে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন উইসা। সেই ঘটনায় তার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়।
২০২১ সালে নিজের বাসভবনে এক অনুপ্রবেশকারীকে বাধা দিতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি। পরবর্তীতে হামলাকারীকে শনাক্ত করে আদালত ১৮ বছরের কারাদণ্ড দেয়। ওই ঘটনার পর ছয় মাস মাঠের বাইরে থাকতে হয় উইসাকে। শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করতে হয়েছে তাকে।
উইসা পরে আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, হামলার পর দীর্ঘদিন তিনি আতঙ্ক, অনিদ্রা ও মানসিক অস্থিরতায় ভুগেছেন। এমনকি অপরিচিত মানুষের ভিড়েও অস্বস্তি অনুভব করতেন। কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে তিনি আবারও ফুটবলে ফিরে আসেন এবং নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যান।
তার সাবেক কোচ ও সতীর্থদের মতে, কঠিন সময়েও উইসা কখনো হাল ছাড়েননি। বরং দৃঢ় মানসিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। বিশ্বকাপের মঞ্চে সেই লড়াকু মানসিকতারই প্রতিফলন দেখা গেল তার ঐতিহাসিক গোলে।
এদিকে ম্যাচটি আবেগঘন হয়ে ওঠে পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোটার স্মরণেও। জোয়াও নেভেসের গোলের পর স্টেডিয়ামে জোটার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
সব বাধা ও বেদনা পেছনে ফেলে বিশ্বমঞ্চে নিজের দেশের জন্য ইতিহাস গড়া গোল করে এখন কঙ্গোর নতুন নায়ক ইয়োয়ানে উইসা। তার এই অর্জন দেশটির ফুটবলে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি
1
আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী
2
বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান
3
খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
4
১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
5
৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা
6
বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা
7
ঘুমানোর আগে ফোন দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে
8
কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি
9
অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ
10
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল
11
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা
12
ফেসবুক থেকে সরে গেলেন আসিফ
13
দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
14
স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড
15
মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না সচিব-বুয়েট শিক্ষক সন্তান
16
বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো
17
যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে
18
বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই