ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেরামত কাজের অংশ হিসেবে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কাঁচপুর, তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা, ভুলতা মোড় ও আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

এছাড়া মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক এই সাময়িক গ্যাস বন্ধের আওতায় পড়বেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে কিছু স্থানে গ্যাসের চাপ কমে যেতে পারে। তাই সংশ্লিষ্ট গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জরুরি লিকেজ মেরামতের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করাই এই কাজের মূল উদ্দেশ্য। কাজ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস এবং সবার সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

3

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

4

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

5

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

6

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

7

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

8

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

9

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

10

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

11

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

12

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

13

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

14

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

15

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

16

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

17

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

18

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

19

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

20