ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু খেলাধুলা নয়, লেখাপড়া, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান।

শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেবল খেলোয়াড় হওয়াই যথেষ্ট নয়; পড়াশোনা, গান, বাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে। তিনি বলেন, একটি শক্তিশালী ও উন্নত দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সব ক্ষেত্রেই পারদর্শী হয়ে উঠতে হবে।

তিনি জানান, চলতি বছর মাধ্যমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর ‘প্রাইম মিনিস্টার কাপ’ আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানতে চান, মাঠে ফুটবল খেলতে তাদের কেমন লেগেছে এবং ভবিষ্যতে কারা খেলাধুলায় অংশ নিতে চায়। বিপুলসংখ্যক শিক্ষার্থী হাত তুলে সাড়া দিলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর প্রায় ২২ লাখ শিক্ষার্থী এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তবে তিনি শুধু ফুটবলে সীমাবদ্ধ না থেকে ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের সঙ্গে বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী বেলুন উড়িয়ে বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন এবং স্টেডিয়ামজুড়ে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের শুভেচ্ছা জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ময়মনসিংহের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খেলাধুলার উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য এনে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

1

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

2

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

3

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

4

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

5

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

6

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

7

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

8

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

9

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

10

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

11

লাল কার্ডে শুরু মেসির ক্যারিয়ার, শেষটা অমরত্বের

12

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

13

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

14

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

15

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

16

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

17

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

18

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

19

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

20