ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন একটি শক্তির উত্থান ঘটেছে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না। এসব শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীতে সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারা-এর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নৈতিকতা ও মূল্যবোধের সংকট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই সময়ে কিছু গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত না হয় এবং রাজনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়।

বিএনপি মহাসচিবের মতে, বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব হলো গণতন্ত্রবিরোধী এসব চক্রান্ত প্রতিহত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা প্রয়াত মাহবুবুল আলম তারা ও মাহবুবুল হক পেয়ারার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করেন এবং তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

1

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

2

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

3

মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ

4

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

5

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

6

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

7

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

8

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

9

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

10

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

11

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

12

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

13

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

14

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

15

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

16

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

17

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

18

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

19

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

20