ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

সংগৃহীত ছবি

সাবেক শিক্ষা উপমন্ত্রী, জাতীয় পার্টির প্রভাবশালী নেতা এবং মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোররাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গোলাম সারোয়ার মিলন দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী মোতাহার হোসেন এবং মা হাসিনা বিশ্বাস।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। পরবর্তীতে এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণও করেন।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একই বছর ও পরের নির্বাচনে মানিকগঞ্জ-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

1

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

2

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

5

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

6

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

7

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

8

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

9

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

10

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

11

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

12

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

13

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

14

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

15

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

16

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

17

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

18

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

19

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

20