ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

ছবি: সংগৃহীত।

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের জন্য ভিসা আবেদন করতে পারবেন। একই সঙ্গে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের পারমিট ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে গ্রহণ করা যাবে।

এই একীভূত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভিসা আবেদন, বুকিং এবং অন্যান্য সেবা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন ওমরাহ মৌসুমে ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। পাশাপাশি ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবায় আধুনিকীকরণে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন পারমিট ব্যবস্থা, ডিজিটাল চুক্তি, কিউআর কোড যাচাই এবং পরিবহন ও আবাসন ব্যবস্থার উন্নয়ন।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ওমরাহ পালন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

1

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

2

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

3

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

4

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

5

নেইমারহীন ব্রাজিলে নতুন আক্রমণ

6

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

7

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

8

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

9

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

10

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

11

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

12

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

13

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

14

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

15

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

16

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

17

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

18

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

19

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

20