ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

ফাইল ছবি

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণ আর অনুষ্ঠিত হচ্ছে না। বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ স্থগিতাদেশ দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য সারাদেশে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতি থেকে নির্বাচন পেছানোর জন্য আবেদন ও অনুরোধ জানানো হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে পূর্বের ২ এপ্রিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে তারিখে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচন না করে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

1

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

2

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

3

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

4

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

5

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

6

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

7

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

8

আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী

9

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

10

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

11

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

12

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

13

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

14

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

15

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

16

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

18

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

19

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

20