ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

ফাইল ছবি

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় থাকা একটি কাপড়ের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে পাঁচটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর প্রথমে পৌনে ৭টার দিকে বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ফায়ার সার্ভিসের অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

1

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

2

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

3

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

4

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

5

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

6

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

7

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

8

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

9

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

10

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

11

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

12

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

13

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

14

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

15

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

16

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

17

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

18

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

19

কক্সবাজারে লোডশেডিংয়ে ৩০ হাজার পর্যটকের বুকিং বাতিল

20