অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত



জাতীয় সংসদে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পরিস্থিতির উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। সোমবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। উৎপাদন ছিল সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। ৩৩৯ মেগাওয়াট লোডশেডিং ছিল।  

মন্ত্রী  বলেছেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে (রোববার) খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।’

লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার অন্তত সাত জেলায় গ্রাহক বিক্ষোভ করেছেন। নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুতের অফিসে ভাঙচুর করা হয়। এই উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট। সরবরাহ ৯ মেগাওয়াট। 

রোববার সংসদে বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী  জানান, দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়ায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে। এতে লোডশেডিং বেড়েছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে। 

সোমবার বিবৃতিতে ইকবাল হাসান মাহমুদ বলেন, বন্ধ থাকা দুটি বিদ্যুৎ কেন্দ্রে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে। আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

তিনি বলেন, চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

1

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে, সুপ

2

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

3

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

4

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

5

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

6

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

7

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

8

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

9

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

10

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

13

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

14

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

15

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

16

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

17

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

18

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

19

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

20