ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশের টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সরকারি ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনা।

টিকা ব্যবস্থাপনায় অতীতে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে।” তাঁর ভাষ্য, এই মুহূর্তে দোষ খোঁজার চেয়ে শিশুদের নিরাপত্তা ও টিকাদান কার্যক্রম সচল রাখাই বেশি গুরুত্বপূর্ণ।

মন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাবের কারণে অনেক শিশুর নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হচ্ছে। গুরুতর অবস্থায় থাকা শিশুদের জন্য ভেন্টিলেশন সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া একজন বেসরকারি উদ্যোক্তার সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে ১০টি নতুন ভেন্টিলেটর অনুদান হিসেবে পাওয়া গেছে, যা দ্রুত বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আইসোলেশন ও আইসিইউ সেবা চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভ্যাকসিন মজুদ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। সম্প্রতি চীনের কোম্পানি Sinovac থেকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি পোলিও ও অ্যান্টির‍্যাবিস টিকাদান কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি।

ভিটামিন-এ ক্যাপসুলের সাময়িক ঘাটতির কথাও স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে আগামী জুনের মধ্যেই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে যেসব শিশু এখনও টিকার আওতার বাইরে রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা ঘাটতি ছিল কি না, তা কেন্দ্রীয়ভাবে তদন্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

1

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

2

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

3

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

4

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

5

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

6

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

7

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

8

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

9

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

10

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

11

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

12

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

13

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

14

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

15

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

16

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

17

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

18

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

19

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

20