ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে সম্পন্ন হবে।

আবদুস সাদেক শুধু বাংলাদেশের নয়, অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ইউরোপ সফরে জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ রাখেন।

ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের (ঢাকা আবাহনী লি.) তিনি ছিলেন প্রথম ফুটবল ও হকি অধিনায়ক। স্বাধীনতার পরও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অব্যাহত থাকে। ১৯৭৩ সালে কুমিল্লা জেলা দলের অধিনায়ক হিসেবে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে আবদুস সাদেক কোচ ও সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৭ সালে তিনি আবাহনীর প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মৌসুমে দলটি কোনো ম্যাচে পরাজিত না হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে।

পরবর্তীতে তিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৮৩–১৯৮৫)। তাঁর প্রচেষ্টাতেই ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি আয়োজন সম্ভব হয়, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।

জাতীয় দল গঠনের শুরু থেকেই আবদুস সাদেক ছিলেন গুরুত্বপূর্ণ নাম। ১৯৭৭–৭৮ সালে প্রথম জাতীয় হকি দলকে নেতৃত্ব দেন তিনি এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এক জয়, এক ড্র ও এক হার নিয়ে প্রতিযোগিতা শেষ করে দলটি। ১৯৭৮ সালের এশিয়ান গেমসেও তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের হকি ও ফুটবল ইতিহাসে আবদুস সাদেকের অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

1

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন

2

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

3

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

4

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

7

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

8

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

9

রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ

10

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

11

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

12

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

13

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

14

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

15

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

16

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

17

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

18

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

19

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

20