অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে কুয়েত দাবি করেছে, তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর শনিবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু হরমুজ প্রণালিই নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ হয়ে যেতে পারে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে। তার এই মন্তব্য আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ড্রোন ধ্বংস করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) জানিয়েছে, বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি।

এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান-সমর্থিত হুতিরা দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। তারা জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, কেউ অর্থ দাবি করলে বা তথ্য চাইলে তা যেন না দেওয়া হয়, কারণ তারা হুতি প্রশাসনের প্রতিনিধিত্ব করে না।

এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনাটি ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটেছে।

ইউকেএমটিও জানিয়েছে, হামলায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটির পতাকা কোন দেশের, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ রেফারিং হয়েছে, বললেন মেসি

1

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

2

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

3

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

4

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

5

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

6

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

7

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

8

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

9

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

10

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

11

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

12

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

13

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

14

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

15

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

16

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

17

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

18

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

19

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

20