ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

সংগৃহীত

রাশিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। শরিয়াহ-সম্মত আর্থিক সেবার প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকায় দেশটির বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান সবের তাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।

রাশিয়ার সংবাদমাধ্যম RT জানিয়েছে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক তাদের পাইলট প্রকল্পের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

ইসলামী ব্যাংকিং বা পার্টনার ফিন্যান্স মূলত শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবস্থা। এতে সুদভিত্তিক লেনদেন ও ফাটকা ব্যবসা নিষিদ্ধ। পরিবর্তে লিজ, কিস্তিভিত্তিক বিক্রি, লাভ-লোকসানে অংশীদারিত্ব এবং সম্পদভিত্তিক অর্থায়নের মাধ্যমে ব্যবসা পরিচালিত হয়। একই সঙ্গে জুয়া, মদ, তামাক ও অস্ত্র শিল্পের মতো খাতে বিনিয়োগ করা হয় না।

২০২৩ সালে তাতারস্তান-সহ মুসলিমপ্রধান চারটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে ইসলামী ব্যাংকিং প্রকল্প চালু করা হয়। পরবর্তীতে প্রকল্পটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলিম জনগোষ্ঠী রয়েছে।

তাতারস্তানের রাজধানী কাজান-এ আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে সবের-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওলেগ গানিভ জানান, সাধারণ গ্রাহকদের মধ্যে অ্যাকাউন্ট খোলা, কার্ড ব্যবহার ও আমানত রাখার মতো দৈনন্দিন ব্যাংকিং সেবার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

এছাড়া শরিয়াহ নীতি অনুসরণ করে ডিজিটাল ‘সুকুক’ বা ইসলামী বন্ডও চালু করেছে ব্যাংকটি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ায় ইসলামী ব্যাংকিং খাতে এখনো পূর্ণাঙ্গ আইনি কাঠামো ও অভিন্ন নীতিমালার অভাব রয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের আর্থিক বাজার কমিটির চেয়ারম্যান আনাতোলি আকসাকভ জানিয়েছেন, বাহরাইনভিত্তিক আন্তর্জাতিক নীতিমালার আলোকে ইতোমধ্যে আটটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই দেশটি নিজস্ব ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুমোদন করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে তাতারস্তানের অর্থমন্ত্রী মিধাত শাগিয়াখমেতভ বলেন, গত ১৫ বছর ধরে অঞ্চলে ইসলামী অর্থায়নের বিকাশ ঘটছে এবং বর্তমানে সেখানে ৩৫টির বেশি শরিয়াহ-সম্মত আর্থিক সেবা চালু রয়েছে।

বর্তমানে রাশিয়ার ইসলামী ব্যাংকিং পাইলট প্রকল্পের অর্ধেকেরও বেশি লেনদেন তাতারস্তানেই হচ্ছে। সরকারি কর্মকর্তারা এখন এই ব্যবস্থা চার অঞ্চলের বাইরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামী আর্থিক খাতের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনাও করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

1

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

2

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

3

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

4

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

5

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

6

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কিছু নেই: গভর্নর

7

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

8

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

9

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

10

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

11

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

12

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

13

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

14

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

15

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

16

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

17

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

18

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

19

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

20