অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানের

ছবি: সংগৃহীত



বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টায় শেষ হতে চলেছে যুদ্ধবিরতি। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই। তবে দুপক্ষকেই যুদ্ধবিরতির সময়কাল বাড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়কাল আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দুই দেশের মধ্যে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো জরুরি এবং উভয় পক্ষকে তা ইতিবাচকভাবে বিবেচনা করা উচিত–বৈঠকে বলেন ইসহাক দার। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

তবে মার্কিন প্রতিনিধি দল প্রস্তুত থাকলেও এই বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আজ তেহরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সংলাপটিই এখন বিশ্ববাসীর শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

1

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

2

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

3

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

4

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

7

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

8

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

9

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

10

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

11

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

12

এটা আমার শেষ বিশ্বকাপ, এটাই শেষ ম্যাচ নয়:রোনালদো

13

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর

14

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

15

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

16

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

17

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

18

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

19

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

20