ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় নরওয়ের রাজকুমারী

নরওয়ের রাজকুমারী মেটে-মারিট (৫২) গুরুতর ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জরুরি ভিত্তিতে ফুসফুস প্রতিস্থাপনের (লাং ট্রান্সপ্ল্যান্ট) তালিকায় রয়েছেন।

শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা সাম্প্রতিক সময়ে দ্রুত অবনতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজপ্রাসাদ থেকে জানানো হয়, রাজকুমারী সব ধরনের সরকারি ও ব্যক্তিগত দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন। এমনকি আগামী আগস্টে তার বিয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে তিনি ‘পালমোনারি ফাইব্রোসিস’ নামের একটি বিরল ও জটিল ফুসফুস রোগে ভুগছেন। এই রোগে ফুসফুস ধীরে ধীরে শক্ত হয়ে যায়, ফলে অক্সিজেন প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং রোগীর শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করে।

চিকিৎসা সূত্র জানায়, গত তিন মাসে তার ফুসফুসের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাধারণত এই ধরনের ট্রান্সপ্ল্যান্ট তালিকায় এমন রোগীদেরই রাখা হয়, যাদের অস্ত্রোপচার ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা খুব সীমিত। তবে সফল চিকিৎসা সম্পূর্ণভাবে উপযুক্ত ডোনারের ওপর নির্ভর করছে।

সম্প্রতি তাকে অক্সিজেন সাপোর্টসহ জনসমক্ষে দেখা যাওয়ার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ে।

রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যরাও দায়িত্ব থেকে বিরতি নিয়েছেন। তার স্বামী যুবরাজ হাকন জাপান সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন এবং তার মেয়ে ইনগ্রিড আলেকজান্দ্রা মায়ের পাশে থাকতে অস্ট্রেলিয়ার পড়াশোনা স্থগিত করেছেন।

এদিকে ব্যক্তিগত জীবনের চাপও তার ওপর প্রভাব ফেলছে বলে জানা গেছে। তার সৎপুত্র মারিয়াস বোরগ হোইবি বর্তমানে ধর্ষণ মামলায় বিচারাধীন, যার রায় আগামী ১৫ জুন ঘোষণার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

1

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

2

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

3

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

4

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

5

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

6

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

7

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

8

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

9

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

10

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

11

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

12

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

13

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

14

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

15

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

16

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

17

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

18

শাকিরার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য কি? জানালেন নিজেই

19

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

20