অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে পোস্ট করায় চাকরি গেল সাংবাদিকের, তারপর যা ঘটে

ছবি: সংগৃহীত



ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় অ্যান্টোইনেট লাতুফ নামে এক সাংবাদিককে বরখাস্ত করে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। এ ঘটনায় সম্প্রচার মাধ্যমটিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন আদালত, বাংলাদেশি মুদ্রামানে যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগদান করেন লাতুফ। কিন্তু মাত্র তিন দিন কাজ করার পর, মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ-এর একটি পোস্ট শেয়ার করায় তাকে সরিয়ে দেওয়া হয়।

ওই পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ফিলিস্তিনিদের অনাহারে রাখার অভিযোগ ছিল, যা ইসরায়েল অস্বীকার করে আসছে।

বুধবার বিচারক ড্যারিল রঙ্গিয়াহ জানান, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল বলে আদালতের পর্যবেক্ষণ।

লাতুফকে আগেই ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে এবিসি।

এবার তাদেরকে অতিরিক্ত ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে যাতে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন আচরণ না করে। ২৮ দিনের মধ্যে লাতুফকে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ড্যারিল রাঙ্গিয়াহ বলেছেন, এবিসি যাতে তার শিক্ষা গ্রহণ করে, তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে আদালতের নির্দেশে সম্প্রচারক লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

1

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

2

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

3

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

4

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

5

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

6

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

7

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

8

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

9

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

10

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

11

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

12

ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার

13

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

14

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

15

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

16

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

17

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

18

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

19

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

20