ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন |সংগৃহীত

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনায় বিমানটিতে থাকা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটি রানওয়েতে নামার সময় ডান পাশের ল্যান্ডিং গিয়ারে হঠাৎ স্পার্ক তৈরি হয়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে এবং বিমানের সব আরোহী নিরাপদে আছেন। এখন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।

হিমালয়বেষ্টিত নেপালে বিমান চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। দুর্গম পাহাড়ি ভূখণ্ড, অনিশ্চিত আবহাওয়া এবং সংকীর্ণ রানওয়ের কারণে দেশটির আকাশপথকে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং রুট হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ পাইলটদের জন্যও অবতরণ ও উড্ডয়ন কঠিন হয়ে পড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে একাধিক বিমান দুর্ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন দেশটির সব এয়ারলাইন্সকে কালো তালিকাভুক্ত করে। এরপর বিমান নিরাপত্তা জোরদারে নতুন রাডার ও আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেয় নেপাল সরকার।

উল্লেখ্য, ২০১৫ সালেও তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাঠমান্ডুর রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। সেই ঘটনায় প্রাণহানি না ঘটলেও চার দিন বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে এবং বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

1

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

2

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

3

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

4

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

5

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

6

সয়াবিন তেলের দাম বাড়ল

7

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

8

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

9

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

10

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

11

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন অলিম্পিক গোল

12

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

13

বাগদান সারলেন শেখ সাদী

14

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

15

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

16

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

17

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

18

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

19

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

20