অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান অনুরোধ করেছিল তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত



ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে ইরানে বড় হামলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গভীর রাতে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে আল জাজিরার প্রতিবেদেন বলা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা বাতিল করেছেন। একটি চুক্তির মূল শর্তাবলি বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।

ট্রাম্প এমন এক সময়ে হামলা বন্ধের ঘোষণা দিলেন যার আগের দিনই মার্কিন গণমাধ্যমে খবর বেরিয়েছিল, ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন; অনুরোধে বলা হয়েছিল; যেন হামলা স্থগিত রাখা হয়, কারণ একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। তিনি এই শর্তে সম্মত হন যে, চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, এই চুক্তির ফলে হরমুজ প্রণালি অবিলম্বে ও পুরোপুরি উন্মুক্ত হবে এবং তাঁর ভাষায়, ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর সৌদি প্রতিপক্ষকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের তথ্যানুসারে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে হামলা বাতিল ও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর খুবই কঠোর আঘাত হানবে।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে ওই অঞ্চল ত্যাগ করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

1

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

2

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

3

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

4

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

5

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

6

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

7

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

8

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

9

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

10

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

11

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

12

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

13

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

14

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

15

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

16

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

17

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

18

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

19

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

20