অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৭৭

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে:

1

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

2

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

3

আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস

4

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

5

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

6

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

7

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

8

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

9

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

10

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারলেন অভিনেতা সোহম

11

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

12

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

13

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

14

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

15

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

16

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

17

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

18

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

19

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

20