ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

দীর্ঘ ৮ বছরের আইনি লড়াই শেষে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত সম্প্রতি এই রায় ঘোষণা করেছে। একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্পেনের রাষ্ট্রীয় কোষাগারকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের কর কর্তৃপক্ষের দাবি ছিল ২০১১ সালে শাকিরা স্পেনে ন্যূনতম ১৮৩ দিন অবস্থান করেছিলেন, যা কর রিটার্নের জন্য প্রযোজ্য সীমা পূরণ করে। সেই ভিত্তিতেই তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয় এবং অর্থ আদায় করা হয়।

তবে আদালতের রায়ে বলা হয়েছে, ওই বছর শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমার চেয়ে কম। ফলে কর কর্তৃপক্ষের দাবি প্রমাণিত হয়নি এবং আরোপিত জরিমানা অবৈধ ঘোষণা করা হয়।

আদালত স্পষ্টভাবে জানায়, কর ফাঁকির অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ। তাই শাকিরার কাছ থেকে নেওয়া অর্থ ও জরিমানা সুদসহ ফেরত দিতে হবে।

রায়ের পর প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, গত প্রায় এক দশক ধরে তাকে অন্যায়ভাবে অপরাধীর মতো উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়, কর ফাঁকির অভিযোগ ছিল ভিত্তিহীন এবং এটি তাকে ও তার পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ এই সময় তার সুনাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, তবে আদালতের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠিত করেছে।

এদিকে শাকিরা আবারও আলোচনায় এসেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে কণ্ঠ দেওয়ার মাধ্যমে। দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে তার প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

1

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

2

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

3

চরম আবহাওয়া বিশ্বকাপ ২০২৬-এ বড় চ্যালেঞ্জ হতে পারে

4

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

5

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

6

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

7

মেসির জোড়া গোলে মায়ামির জয়

8

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

9

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

10

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

11

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

12

বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার

13

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

14

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহবিচ্ছেদ

15

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

16

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

17

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

18

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

19

আরেকটি মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেসি

20