ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

টিকটক ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ অনামিকা ঐশী মা হতে যাচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেই এ সুখবর জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী। সেখানে আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, “আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।”

ঐশীর এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খান-কে বিয়ে করেন অনামিকা ঐশী। জানা যায়, প্রায় সাত মাসের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও ২০২১ সালে প্রথম পরিচয়ের পর কিছু সময় তাদের যোগাযোগ বন্ধ ছিল, পরে আবার ঘনিষ্ঠতা বাড়ে এবং সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।

২০২৫ সালের ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। বিয়ের কয়েক মাসের মধ্যেই নতুন অতিথি আসার খবর জানিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

1

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

2

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

3

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

4

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

5

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

6

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

7

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

8

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

9

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়, যুবককে গ্রেপ্তারের পর দেখা গেল

10

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

11

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

12

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

13

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

14

‘আমার কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ সেখানেই শেষ'—আলোচনায় ডি মার

15

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

16

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

17

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

18

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

19

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

20