ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো আগের তুলনায় আরও সুশৃঙ্খলভাবে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সেশন জট কমে আসে।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার ফলে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষাও ডিসেম্বর মাসে নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং দীর্ঘ সেশন গ্যাপ কমে আসবে।

এদিকে শিক্ষামন্ত্রীর ঘোষণার পর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্র দিয়ে। এরপর পর্যায়ক্রমে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিতসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে। বাংলা ও ইংরেজি পরীক্ষার পর আইসিটি এবং অন্যান্য বিভাগীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা ১৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এসএসসিতে মোট ৩৩টি পত্র এবং এইচএসসিতে ৭৭টি পত্রের পরীক্ষা নেওয়া হবে। যথাক্রমে ১৫ ও ২১ দিনের মধ্যে এসব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ছুটির তালিকা চূড়ান্ত না হওয়ায় প্রয়োজনে তারিখ পরিবর্তনের সুযোগও থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

1

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

2

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

3

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

4

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

5

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

6

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

7

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

8

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

9

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

10

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

11

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

12

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

13

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

14

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

15

ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

16

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

17

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

18

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

19

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

20