ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তারা পয়লা বৈশাখের শোভাযাত্রা এবং সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে অংশ নেবেন না। তাদের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো বাজেট বরাদ্দ এবং আয়োজন পরিকল্পনার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীরা সকল প্রস্তুতিমূলক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবি, প্রায় পাঁচ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বৈঠকেও তাদের রাখা হয়নি।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের সহসভাপতি, শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার মাসরুর আল ফাহিম বলেন, “আমরা শুরু থেকেই আয়োজন করতে আগ্রহী ছিলাম, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সাড়া পাইনি। কোনো বৈঠকে শিক্ষার্থীদের রাখা হয়নি। তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বাজেট নির্ধারণ করেছেন। আয়োজনের দায়িত্ব শিক্ষার্থীদের ওপর থাকলেও আমাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে দাবি না মানলে আমরা সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হব।”

অন্য শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম জানান, “আমরা শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কিছু প্রস্তুতি শুরু করেছিলাম। বাজেট চাইতে গেলে বারবার আশ্বাস দেওয়া হলেও তা দেওয়া হয়নি। বৈশাখী আয়োজনের মতো বড় অনুষ্ঠান সম্পন্ন করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি।”

চারুকলার একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা প্রাতিষ্ঠানিক আয়োজন বর্জন করে নিজ উদ্যোগে সীমিত পরিসরে বৈশাখ উদ্‌যাপন করবেন।

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আক্তার বলেন, “সাধারণত বিশ্ববিদ্যালয়ের বাজেট কর্তৃপক্ষই নির্ধারণ করে থাকে। তবে এবার শিক্ষার্থীরা এ প্রক্রিয়ায় পরিবর্তন চেয়েছেন। তারা বৈশাখী শোভাযাত্রা–সংক্রান্ত বৈঠকে সরাসরি অংশ নিতে আগ্রহী। শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক।”

পয়লা বৈশাখ আয়োজক কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সভাপতিদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে। তাই শিক্ষার্থীদের অবজ্ঞার প্রশ্নই আসে না। কমিটির সবাই মিলে আলোচনা করেই বাজেট নির্ধারণ করা হয়েছে। সব সময় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাজেট দেওয়া সম্ভব নয়। কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিজস্ব বিষয়।”

আয়োজক কমিটির আহ্বায়ক ও সহ-উপাচার্য (প্রশাসনিক) মো. কামাল উদ্দিন জানান, “প্রশাসন কখনোই শিক্ষার্থীদের অসম্মান করার উদ্দেশ্যে কাজ করে না। বরং জাতীয় এ আয়োজনের দায়িত্ব চারুকলার শিক্ষার্থীদের ওপর অর্পণ করা হয়েছে সম্মানের জায়গা থেকে। ইতিমধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয়ের কথা জানানো হয়েছে। উপাচার্যও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন। আশা করি, ভুল–বোঝাবুঝি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও আয়োজনে অংশ নেবেন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীরা বর্তমানে নিজ উদ্যোগে সীমিত পরিসরে পয়লা বৈশাখ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। তারা জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক আয়োজন না হলেও সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্‌যাপন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

1

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

2

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

3

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

4

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

5

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

6

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

7

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

8

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

9

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

10

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

11

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

12

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

13

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

14

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

15

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

16

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

17

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

18

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

19

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

20