অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

আকাশেই বিমানের টায়ার বিস্ফোরণ, অতঃপর...

ছবি: সংগৃহীত

নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই টায়ার বিস্ফোরণ ঘটে যার ফলে সুইডেনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এ ফ্লাইটটিতে মোট ১৮১ জন যাত্রী ছিলেন। 

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, স্টকহোমের আরলান্ডা বিমানবন্দর থেকে বিমানটি প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করতে হয়।

বিমানে থাকা যাত্রীরা টায়ার বিস্ফোরণের সময় হঠাৎ এক বিকট শব্দ শুনতে পান। ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও প্যারামেডিক দল পৌঁছে যায়। কর্মকর্তারা বিমান পর্যবেক্ষণের সময় দেখতে পান, একটি টায়ার বিস্ফোরিত হয়েছে এবং রানওয়েতে কিছু ধ্বংসাবশেষও ছড়িয়ে রয়েছে।

জরুরি পরিস্থিতির কারণে বিমানটিকে কিছু সময় কম উচ্চতায় উড্ডয়ন করে বিমানবন্দরের চারপাশে চক্কর দিতে হয়। পরে নিরাপদে আরলান্ডায় অবতরণ করে।

প্যারিসগামী এক যাত্রী মায়া ক্যারেনকো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি যখন উড্ডয়ন শুরু করে, তখন বিমানটি কেঁপে উঠে। আকাশে থাকাকালীন আমরা জানতাম না কী হয়েছে। পরে জানতে পেরে আমি সত্যিই হতবাক। 

সূত্র: ডেইলি মেইল


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

1

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

2

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

3

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

4

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

5

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

6

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

7

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

8

হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে

9

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

10

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

11

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

12

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

13

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

14

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

15

অসাধারণ রেফারিং হয়েছে, বললেন মেসি

16

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

17

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

18

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

19

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

20