ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

প্রতীকী ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের সঙ্গে সঙ্গে লেনদেনও বেড়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় বাজারেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৬১ ও ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ডিএসইতে বুধবার ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৭৬ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার।

দিনটিতে ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন সিএসইতে ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১০৭টির দর বৃদ্ধি পায়, ৮৭টির কমে এবং ১৬টির দর অপরিবর্তিত থাকে।

লেনদেনের পরিমাণও বেড়ে সিএসইতে ৪৬ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়ায়, যা আগের দিনের ১৯ কোটি ৮২ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

1

এক আইডিতে মিলবে সব সেবা

2

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

3

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

4

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

5

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

6

গোপন সামরিক তথ্য ফাঁস

7

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

8

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

9

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

10

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

11

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

12

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

13

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

14

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

15

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

16

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

17

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কিছু নেই: গভর্নর

18

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া ও ইসলামিক আমল

19

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

20