অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। না, এখনো বল পায়ে মাঠে ফেরেননি। তবে খেলার মাঠেই দেখা মিলল আর্জেন্টাইন অধিনায়কের।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় গিয়ে রোজারিওতে সময় কাটাচ্ছেন মেসি। শনিবার সন্ধ্যায় তিনি রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোতে লিওনেস এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে যান। এই ক্লাবটি পরিচালনা করে মেসির পরিবার।


আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিওর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়েছেন মেসি। তার পরনে ছিল কালো রঙের একটি হুডি। এ সময় উপস্থিত দর্শক তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। জবাবে হাসিমুখে তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেসি।

রেডিও স্টেশনটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘মেসি অরোইয়ো সেকোতে এসেছিলেন। কাদেনা ৩-এর জন্য তিনি একটি বিশেষ শুভেচ্ছা রেখে গেছেন। লিওনেসের ম্যাচ দেখতে লিওনেল মেসি অরোইয়ো সেকোতে উপস্থিত ছিলেন।’

বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই জনসমক্ষে মেসির প্রথম উপস্থিতি। ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে হারের পর দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফেরান। আর্জেন্টিনার অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে যেমন ফেরেননি, তেমনি গত কয়েক দিন তাঁকে বাসার বাইরে কোথাও দেখাও যায়নি।

লিওনেস এফসি প্রতিষ্ঠা করেছে মেসির পরিবার। ক্লাবটির সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর তাদের হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।


এদিকে , আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচেও খেলতে পারছেন না মেসি, জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।

গত বছর অল স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মায়ামির এই তারকা। সাধারণত চোট না থাকলে এমএলএস অল স্টার ম্যাচে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে এবার বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল।

এমএলএস আগেই জানিয়ে রেখেছিল, যেসব খেলোয়াড় নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলবেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই সিদ্ধান্তের আওতায় ছাড় পেয়েছেন মেসিও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলা

1

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

2

আর্জেন্টিনায় আমি কখনো বর্ণবাদের শিকার হইনি, বললেন রামোস

3

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

4

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

5

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

6

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

7

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

8

কারা জিতবে বিশ্বকাপ শিরোপা, জানাল সুপারকম্পিউটার

9

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

10

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

11

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

12

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না

13

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

14

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

15

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

16

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

17

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

18

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

19

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

20