অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি

ছবি: সংগৃহীত




 একের পর এক জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও অপ্রতিরোধ্য মেসিকে সামলানোর কোনো টোটকাই যেন জানা নেই প্রতিপক্ষের। মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ডের সঙ্গে জুড়ে যাচ্ছে তার নাম। এবার নাম লেখালেন অদ্ভুত এক রেকর্ডে।


ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা-র তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্তত ৯০ মিনিট মাঠে ছিলেন এমন খেলোয়াড়ের সংখ্যা ৬১৮ জন (গোলকিপার বাদে)। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই ৬১৮ জন ফুটবলারের মধ্যে মাঠের সবচেয়ে কম দৌড়েছেন মেসি। ম্যাচ প্রতি তার গড় দৌড়ের দূরত্ব ছিল মাত্র ৮.১ কিলোমিটার। অথচ গ্রুপ পর্বে ৬ গোল নিয়ে তিনিই ছিলেন সবার ওপরে।

আর্জেন্টাইন ফুটবলারদের মূল মন্ত্র একটাই—মেসিকে খুঁজে নিয়ে বল পাস করো। পরের কাজটা মেসিই করেন। তার প্রতি দলের অগাধ বিশ্বাসের মর্যাদা তিনি দিয়ে বেড়াচ্ছেন। দলের কৌশল কিংবা মেসির নিজস্ব পরিকল্পনা যা-ই হোক, তিনি খুব একটা দৌড়ান না। বরং সুযোগের খোঁজে থাকেন। পরিসংখ্যান তো সেই কথাই বলে।

সবচেয়ে কম দৌড়েও গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা মেসির এই ফুটবল দর্শনের সবচেয়ে বড় প্রমাণ। প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়ানোর কোনো বৃথা চেষ্টা করেন না। তবুও মাঠে নিজের প্রতিটি পদক্ষেপকে করে তোলেন কার্যকর ও গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বে অদম্য আর্জেন্টনা এবার অপেক্ষায় নবাগত কেপ ভার্দের। এই ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করবে আলবিসেলেস্তেরা। শেষ বত্রিশের ম্যাচটিতে নিরঙ্কুশ ফেভারিট আর্জেন্টিনা। যথারীতি সবার চোখ থাকবে মেসির ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

1

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

2

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

3

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

4

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

5

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

6

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

7

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

8

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

9

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

10

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

11

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

12

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

13

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

14

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

15

মেসির দুঃস্বপ্নে শুরু, অমরত্বের স্বাদে শেষ

16

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

17

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

18

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

19

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

20