ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরসালিন বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক হলেও তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা না জিতলেও রোনালদো কিংবা নেইমারের হাতে বিশ্বকাপ উঠলে তাতে তার কোনো আপত্তি নেই।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের পছন্দ ও প্রত্যাশার কথা তুলে ধরেন জাতীয় দলের এই ফুটবলার। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা যদি শিরোপা জিততে না পারে, তাহলে কোন দলকে এগিয়ে রাখবেন? উত্তরে মোরসালিন বলেন, ফ্রান্স ও স্পেনের সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী। তবে ব্যক্তিগতভাবে তিনি চান রোনালদো কিংবা নেইমারের মতো কিংবদন্তি ফুটবলাররা বিশ্বকাপ জয়ের স্বাদ পান।

ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসারও প্রশংসা করেন মোরসালিন। তার মতে, বিশ্বকাপ এলেই দেশের মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যায়, তা সত্যিই অনন্য। ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ও আগ্রহ তাকে সবসময় মুগ্ধ করে।

নিজের সমর্থনের দল সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। তবে বর্তমান শক্তি ও পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্স ও স্পেনকেও অন্যতম ফেভারিট মনে করেন। একইসঙ্গে তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার অদম্য ক্ষুধা এবং দেশের প্রতি তার নিবেদন তাকে অনুপ্রাণিত করে। অন্যদিকে নেইমারকে তিনি ব্রাজিলের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে দেখেন।

নেইমারের সাম্প্রতিক চোটের প্রসঙ্গ টেনে মোরসালিন আশা প্রকাশ করেন, ব্রাজিলিয়ান তারকা পুরোপুরি সুস্থ হয়ে দেশের জন্য সেরাটা দিতে পারবেন। তিনি বলেন, মেসি ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন। তাই এবার রোনালদো বা নেইমারের মতো তারকারা ট্রফি জিতলে সেটিও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হবে।

বিশ্বকাপকে ঘিরে সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জাতীয় দলের এই মিডফিল্ডার। তার বিশ্বাস, ফুটবলের প্রতি মানুষের এই ভালোবাসা একদিন বাংলাদেশকেও বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

মোরসালিনের মতে, আগামী কয়েক মাস দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল উৎসব চলবে। আর এই আবেগই প্রমাণ করে, বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা হৃদয়ে ধারণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

1

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

2

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

3

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

4

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

5

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

6

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

7

আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল

8

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

9

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

10

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

11

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

12

মারা গেলেন টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন

13

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

14

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

17

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

20