অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে

রোববার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে ব্রাজিলের প্রতিনিধি দল। ছবি : বাফুফে





গতকাল আচমকাই বাংলাদেশ সফরে এসেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে সোজা তাদের গনস্তব্য ছিল জতীয় স্টেডিয়াম। সেখান থেকে যান বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনেও। এরপর তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


ব্রাজিলের প্রতিনিধি দলের এই সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। আজ সোমবার (২৪ আগস্ট) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপপ্তিতে বলা হয়েছে, ভেন্যু দুটির (জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা) মাঠের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধিরা। তবে স্টেডিয়ামের ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম এবং যাতায়াতের নিরাপত্তা ও গেটের অবকাঠামোতে আরও কিছু উন্নয়ন প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। যদিও তাদের বিশ্বাস, স্বল্প সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন করা সম্ভব।

সফর শেষে গতকালই ঢাকা ছেড়েছেন ব্রাজিলের প্রতিনিধি দল। দেশে ফিরে তারা ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই বাফুফের সঙ্গে পরবর্তী যোগাযোগের রূপরেখা তৈরি করবে ব্রাজিলের ফেডারেশন।

এরপর দুই দেশের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে। ওই বৈঠকে বাংলাদেশকে ব্রাজিলে খেলতে যাওয়ার আমন্ত্রণ এবং বাংলাদেশে কোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সাংবাদিকদের জানান, বাফুফে সভাপতির সঙ্গে ব্রাজিলীয় প্রতিনিধিদের অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সভাপতির সঙ্গে গতকাল বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দুই ফেডারেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করবে সামনে।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। তবে এত বড় মানের ম্যাচ আয়োজন করতে বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন।

এ বিষয়ে শাহীন বলেন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ করতে হলে সরকারের সহায়তা নিয়েই করতে হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

1

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

2

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

3

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

4

যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

5

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

6

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

7

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

8

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

9

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

10

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

11

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

12

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট

15

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

16

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

17

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

18

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

19

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

20