ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত ছবি

রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। নতুন শ্রমিক কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন আকস্মিক এ পরিস্থিতিতে।

রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। অপরদিকে ঝিনাইদহগামী যাত্রী হুসনে আরা খাতুন বলেন, সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।

শ্রমিকদের দাবি, সম্প্রতি ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন-এর নতুন ২১ সদস্যের কমিটি তারা মানছেন না। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম পাখি-কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মমিনুল ইসলামকে। এ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের দাবি তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা।

এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, কে বা কারা বাস বন্ধ রেখেছে তা তিনি নিশ্চিত নন। অন্যদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, বিষয়টি সমাধানে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

1

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

2

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

3

‘আমার কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ সেখানেই শেষ'—আলোচনায় ডি মার

4

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

5

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

6

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

7

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

8

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

9

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

10

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

11

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

12

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্

13

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

14

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

15

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

16

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

17

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

18

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

19

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

20