অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে -বিশ্ব নেতাদের ইউনূস

ছবি: সংগৃহীত


ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে বৈশ্বিক শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় বিশ্ব নেতাদের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে।

তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে মিটিং করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান বিশেষভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

তারা আর্থিক খাতে উদ্ভাবন—যেমন জীবন ও স্বাস্থ্যবিমা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিম—এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

ড. ইউনূস মাতৃস্বাস্থ্যসেবায় বিশেষভাবে ঋণপ্রাপ্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। 

তিনি প্রস্তাব দেন, গ্রামীণ নারীদের ডিজিটাল স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত করা হলে অগণিত জীবন বাঁচানো সম্ভব হবে।

বৈঠকে তিনি বৈশ্বিক ওষুধশিল্পের পুনর্গঠনের আহ্বান জানান এবং অধিক সংখ্যক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসা হিসেবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসা ভিত্তিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিন সবসময় সাশ্রয়ী থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

1

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

2

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

3

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

4

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

5

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

6

জাতীয় সংসদের অধিবেশন শুরু

7

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

8

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

9

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

10

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

11

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

12

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

13

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

14

জাপানে আবারও ভূমিকম্পে আঘাত হেনেছে

15

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

16

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

17

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

18

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

19

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

20