ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সীমান্তবর্তী কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই মানবিক উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। সাধারণ চিকিৎসা ছাড়াও রোগীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

1

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

2

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

3

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

4

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

5

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

6

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

7

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

8

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

9

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

10

তেলের দাম কমালো চীন

11

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

12

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

13

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

14

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

15

৬ বিশ্বকাপ খেলে ইতিহাস গড়লেন মেসি

16

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

17

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

18

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

19

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

20