ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

ছবি: সংগৃহীত

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ১০টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ কার্যকর করা হয়েছে। আর একটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভিসি পদটি শূন্য ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই এসব বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব আনা হয়েছে।

নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘদিনের স্থবিরতা দূর করে নতুন গতি আনার লক্ষ্যেই এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, একযোগে এত সংখ্যক ভিসি পরিবর্তন উচ্চশিক্ষা খাতে একটি বড় প্রশাসনিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর নীতি ও পরিচালনায় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

1

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

2

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

3

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

4

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

5

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

6

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

7

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

8

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

9

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

10

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

11

নিউজিল্যান্ডকে হারাতে না পেরে ড্র করল ইরান

12

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

13

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

14

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

15

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

16

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

17

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

18

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

19

মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চায়, ইংল্যান্ডের হুঙ্কার

20