অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন প্রশ্ন

ছবি: সংগৃহীত



ইতিহাস বলে, বিশ্বকাপ ফাইনাল শুধু একটি ম্যাচ নয়। কখনো কখনো এটি হয়ে ওঠে একটি জাতির স্বপ্ন, আবেগ, গর্ব এবং চিরন্তন বিতর্কের অংশ।
১৯৯০ বিশ্বকাপ ফাইনাল।
আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানি।
৮৫ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। এরপর আসে সেই বিতর্কিত পেনাল্টি। পরে আর্জেন্টিনার দুই খেলোয়াড় লাল কার্ডও দেখেন। শেষ পর্যন্ত ট্রফি যায় পশ্চিম জার্মানির হাতে।
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার অভিযোগ ছিল—
"আমাদের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নেওয়া হয়েছে।"
৩৬ বছর পর...
আবারও বিশ্বকাপ ফাইনাল।
আবারও আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ।
কিন্তু এবারও কিছু প্রশ্ন ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের আগে লিওনেল মেসিকে বলতে শোনা যায়—
«"চলো ছেলেরা, শান্ত থাকো। যা হয়েছে তা ভুলে যাও। সবকিছু ভুলে যাও। শুধু খেলাটার কথা ভাবো।"»
একজন অধিনায়ক কেন এমন কথা বলবেন?
এরপর ম্যাচ শেষে স্কালোনিও জানান, ফাইনালের আগে কিছু ঘটনা ঘটেছিল। তবে বিশ্বকাপের প্রতি সম্মান রেখে তিনি বিস্তারিত বলতে চাননি।
সেখান থেকেই জন্ম নেয় অসংখ্য প্রশ্ন...
কী ঘটেছিল?
কেন তা গোপন রাখা হলো?
- লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরোর মতো দুই বাঘা ডিফেন্ডার কীভাবে হঠাৎ ইনজুরির বাহানা দিয়ে মাঠ ছাড়লেন?
- লাউতারো মার্টিনেজকে ১২০ মিনিটেও কেন মাঠে নামানো হলো না?
- গোল খাওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা কার্যত কোনো আক্রমণই করল না কেন?
- লিসান্দ্রো মার্টিনেজের ইচ্ছাকৃত হলুদ কার্ড রিসিভ করা এবং এরপরই ইনজুরির ইঙ্গিত দেওয়া—এটা কি শুধুই কাকতালীয়?
- মাত্র ৩টি ফাউলের ব্যবধান থাকা সত্ত্বেও আর্জেন্টিনা পেল ৫টি হলুদ ও ১টি লাল কার্ড, অথচ স্পেন ম্যাচ শেষ করল কোনো কার্ড ছাড়াই—এটাও কি শুধুই কাকতালীয়?
হয়তো এসব প্রশ্নের উত্তর একদিন পাওয়া যাবে।
আর হয়তো কখনোই না।
কিন্তু ১৯৯০ সালের মতোই, ২০২৬ সালের এই ফাইনালও হয়তো বছরের পর বছর ধরে বিতর্ক, প্রশ্ন আর অজানা রহস্যের অংশ হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

1

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

2

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

3

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

4

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

5

শুভ জন্মদিন মেসি, সময়কে হার মানানো এক চিরতরুণ জাদুকর

6

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

7

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

8

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

9

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

10

ফ্রান্সের নতুন কোচ হলেন জিদান

11

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

12

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

13

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

14

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

15

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

16

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

17

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

18

রংপুরে চার হত্যা, পুলিশ-আসামির শার্ট নিয়ে প্রশ্ন

19

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

20