অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এ তারকা বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’


সেটা ছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম, যেখানে ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ৩৪ বছর বয়সী এ তারকা তখন স্পষ্ট করে কিছু না বলায় সমর্থকদের মনে হয়তো একটু ক্ষীণ আশা থেকে গিয়েছিল। হয়তো ব্রাজিলের হয়ে আবার দেখা যাবে নেইমারকে!

না, নেইমার নিজেই সেই আশায় জল ঢেলে দিয়েছেন। আজ কোপা সুদামেরিকানার নকআউট প্লে–অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪–২ গোলে জয়ের পর এ নিয়ে কথা বলেন নেইমার। সেটার অবশ্য একটু পটভূমি আছে।

সাও পাওলোয় খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মউরা সংবাদমাধ্যম ‘স্পোর্তে রেকর্ড’কে দেওয়া সাক্ষাৎকারে ‘আশা’ প্রকাশ করেছিলেন, নেইমার ২০৩০ বিশ্বকাপেও খেলবেন। সান্তোসের ম্যাচ শেষে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছে।

মিক্সড জোনে দাঁড়িয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘মউরাকে ধন্যবাদ। কিন্তু এটা ঘটবে না। জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’

সান্তোসের এই ম্যাচে ৪৫ মিনিটে নেইমার বদলি হয়ে মাঠে নামেন। বেশ ভালোই খেলেছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম। দেশের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করা নেইমারের হলুদ জার্সিতে শেষ গোলটিও বিশ্বকাপেই, নরওয়ের বিপক্ষে ২–১ গোলে হারের ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার বাবা, আমার আজীবনের আশ্রয়

1

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

2

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

3

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

4

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

5

এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির

6

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

7

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

8

বিশ্বকাপ না জিতেও কী ব্যালন ডি’অর জেতা যায়? জেনে নিন

9

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

10

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

11

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

12

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

13

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

14

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

15

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

16

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

17

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

18

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

19

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে

20