ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্যকার

বিশ্বকাপ চলাকালে ফিফা ও ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সরাসরি ও আক্রমণাত্মক মন্তব্য করার কারণে প্যারাগুয়ের টেলিভিশন ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরার অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে। ম্যাচে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন লাল কার্ড দেখার পরই লাইভ সম্প্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভেরা। পরে ম্যাচটি দশ জনের দল নিয়েও ১–০ গোলে জিতে নেয় প্যারাগুয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি। নতুন নিয়ম অনুযায়ী মাঠে বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলার কারণে আলমিরনকে প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ম ভাঙার শাস্তি পেতে হয় বলে জানানো হয়।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারিকে ‘চোর’ বলে আখ্যা দেন ভেরা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ফুটবলের স্বচ্ছতা নষ্ট হচ্ছে এবং খেলার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরবর্তীতে তিনি নিজের মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাইলেও ফিফা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ফলে তার বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিল করা হয় এবং টুর্নামেন্ট কাভার করার সুযোগ হারান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

1

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

2

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

3

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

4

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

5

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

6

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্ক

7

পাকিস্তানে বিশেষ সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

8

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

9

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

10

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

11

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

12

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

13

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

14

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

15

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

16

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

17

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

18

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

19

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

20