ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

মেরি-লুইস এতা। সংগৃহীত ছবি

জার্মানির বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিন ইতিহাস গড়ে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেরি-লুইস এতাকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এই ঘটনা একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

শনিবার এফসি হাইডেনহেইমের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর কোচ স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে মেরি-লুইসকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে তিনি ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে যোগ দেন, যা ছিল বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হওয়ার ঘটনা। ২০২৪ সালে নিষেধাজ্ঞার কারণে প্রধান কোচ অনুপস্থিত থাকলে ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে তিনি টাচলাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন এবং তখনই ইতিহাস গড়েন।

খেলোয়াড়ি জীবনে মেরি-লুইস জার্মানি নারী যুব দলের হয়ে খেলেছেন। এছাড়া টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। বর্তমানে তিনি ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ক্লাবের পরিচালক হর্স্ট হেল্ট জানান, সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুনভাবে শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমানে বুন্দেসলিগা টেবিলে ইউনিয়ন বার্লিন ১১তম স্থানে রয়েছে। অবনমন ঝুঁকি এড়াতে বাকি ম্যাচগুলোতে ভালো ফল করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন নতুন কোচ মেরি-লুইস।

দায়িত্ব পাওয়ার পর মেরি-লুইস বলেন, এই কঠিন সময়ে ক্লাব তার ওপর আস্থা রেখেছে, এতে তিনি আনন্দিত এবং দলকে ঘুরে দাঁড় করাতে তিনি আত্মবিশ্বাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

1

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

2

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

গ্রিন কার্ড আবেদন নীতি বদলালো যুক্তরাষ্ট্র

5

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

6

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

7

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

8

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

9

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

10

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

11

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

12

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

13

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

15

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

16

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

17

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

18

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20