অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

ছবি: সংগৃহীত



 ব্রাজিলপ্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জিতেছে টানা তিন ম্যাচে। সর্বশেষ শেষ ৩২-এ দলটি জিতেছে জাপানের বিপক্ষে। দারুণ ছন্দে থাকা ব্রাজিলের পরের প্রতিপক্ষ নরওয়ে। ব্রাজিল যদি নরওয়েকে হারিয়ে দেয়, তাহলে এরপর দলটির প্রতিপক্ষ হতে পারে কারা?

শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে মুখোমুখি হবে ৫ জুলাই। এই ম্যাচে ব্রাজিল জিতলে শেষ আটে তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ড আর ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো উঠেছে শেষ ষোলোতে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড এখনো হোঁচট খায়নি। বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও শেষ ১৫ মিনিটে দুই গোল দিয়ে জিতেছে তারা। দলের মূল তারকা হ্যারি কেন ৪ ম্যাচে গোল করেছেন ৫টি। অন্যদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। মানে যে দলই উঠুক, ব্রাজিলকে সেরা ফুটবল খেলেই তাদের হারাতে হবে।

সেমিফাইনালে ব্রাজিল পেতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মতো দলকে। তবে সবার আগে ব্রাজিলের নরওয়ে বাধা কাটাতে হবে। আর্লিং হলান্ডের নরওয়ে এবার বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে এসেছে। আবার ইতিহাসও নরওয়ের পক্ষে। ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতেই পারেনি।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কথা ফুটবলপ্রেমীদের হয়তো এখনো মনে আছে। স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের সেই ম্যাচে রোনালদো, রিভালদো, কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল নরওয়ে।

এর আগে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচেও একবার জিতেছিল নরওয়ে, অন্যটি হয়েছিল ড্র। এমনকি ২০০৬ সালের শেষ প্রীতি ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় নরওয়ের জয় দুটি, বাকি দুটি ড্র। এবার কী হবে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

1

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

2

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

3

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুল

4

নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু

5

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

6

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

7

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

8

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

9

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

10

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

11

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

12

খাদ্য নিরাপত্তায় বহুমুখী সুরক্ষাবলয়

13

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের বিরুদ্ধে

14

বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

15

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

16

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

17

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

18

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

19

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

20