অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


 নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় এক স্বস্তির খবর পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ক্রিশ্চিয়ান রোমেরো।

সব কিছু ঠিকঠাক থাকলে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে নামতে প্রস্তুত এই সেন্টার ব্যাক।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ের আগে রোমেরোর দলে ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য এক বিরাট স্বস্তির নাম। শতভাগ ফিট থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই তারকাকে।

এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ডিফেন্ডার। চোটের তীব্রতায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। রোমেরোর অনুপস্থিতিতে রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে নামিয়েছিলেন স্কালোনি। অবশ্য জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

জর্ডান ম্যাচ শেষেই অবশ্য স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাবেন তিনি। কোচের সেই আশাই এখন বাস্তবে রূপ নিল। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে এক দিনের বিশ্রামের পর দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেন রোমেরো। অনুশীলনে তাকে চেনা ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত সেরে ওঠারই বড় প্রমাণ।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুবেল হোসেনকে বিদায়ী বিশেষ সম্মাননা দিল বিসিবি

1

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

2

জেট ফুয়েলের দাম কমলো

3

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

4

শত্রু থেকে বন্ধু হচ্ছে চীন-ভারত

5

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

6

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

7

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান

8

ম্যারাডোনার বিষাদের শহর ডালাসে মেসিদের সামনে অস্ট্রিয়া

9

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

10

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

11

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

12

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

13

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

14

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

15

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

16

জাতীয় সংসদের অধিবেশন শুরু

17

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

18

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

19

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

20