অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের খোঁচা

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তার দৃঢ় বিশ্বাস, এবার আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ বিশ্বকাপজয়ী তারকা যুক্ত হবে না; বরং স্পেনই জিতবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস লেখেন, তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে ইংল্যান্ড প্রথমে এগিয়ে গেলেও তাদের রক্ষণাত্মক কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন ক্যাসিয়াস।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় ইংল্যান্ড। তবে গোলের পর কোচ টমাস টুখেলের দল আক্রমণাত্মক ফুটবল ছেড়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সাবেক স্প্যানিশ অধিনায়ক।

ইংল্যান্ডের কৌশল নিয়ে ক্যাসিয়াস বলেন, গোল করার পরই তারা পুরো দল নিয়ে নিচে নেমে যায়। একেবারে কাপুরুষোচিত কৌশল! নিজেদের ডি-বক্সের বাইরে প্রায় বেরই হয়নি তারা। ফলে আর্জেন্টিনা বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচের ফল অন্যরকম হওয়ার সুযোগ খুব কম ছিল।    

ম্যাচ শেষে আরেক পোস্টে তিনি লেখেন, ইংল্যান্ড নিজেদের ভুল রণকৌশলের কারণেই হেরেছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে।

ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে শেষ পর্যন্ত সফল হয় আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। অন্যদিকে স্পেন জয় পেলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

1

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

2

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

3

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

4

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

5

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

6

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

7

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

8

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

9

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

10

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

11

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

12

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

13

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

14

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল প্রধান

15

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

16

মেসির ২ মিনিটের ভিডিওতে ২১ বছরের মহাযাত্রা

17

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

18

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

19

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর

20