অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

ছবি: সংগৃহীত



 ইকুয়েডরের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। নিউ জার্সির স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই ব্যারিয়ার টপকে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের কাছে ছুটে যান তিনি। প্রিয়জনদের আলিঙ্গনে যেন ছিল স্বস্তি। আনন্দ আর কঠিন এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৃপ্তি।

জার্মানির বিপক্ষে ম্যাচটি ছিল শুধু নকআউটে ওঠার লড়াই নয়। বেকাসেসের কোচিং ভবিষ্যতেরও পরীক্ষা। ম্যাচের আগে আর্জেন্টাইন এই কোচ ঘোষণা দিয়েছিলেন, ইকুয়েডর শেষ ষোলোতে উঠতে না পারলে তিনি পদ ছেড়ে দেবেন। কুরাসাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমর্থকদের ক্ষোভ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার খবর চাপ আরও বাড়িয়ে দিয়েছিল।

ম্যাচের অনেকটা সময় পর্যন্ত বিদায়ের শঙ্কাই ঘিরে ছিল বেকাসেসকে। কিন্তু সংকটের মুহূর্তে দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দেয় ইকুয়েডর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দলটি।

বিবিসিতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়েরারের মতে, এই জয় না এলে বেকাসেসের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়ত। তবে খেলোয়াড়দের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া চেয়েছিলেন, সেটি তারা মাঠে দুর্দান্তভাবেই দেখিয়েছে। তাই শেষ বাঁশির পর পরিবারের সঙ্গে তার আবেগঘন উদযাপন ছিল একজন লড়াকু কোচের প্রাপ্য পুরস্কার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

1

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

2

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

3

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

4

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

5

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

6

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযা

7

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

8

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

9

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

10

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

11

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

12

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

13

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

14

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

15

২০৯ রান দূরে মিরাজ

16

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞ

17

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

18

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

20