অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

ছবি: সংগৃহীত



বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ শেষ লগ্নে। ফুটবলারদের পাখির চোখ যেমন সোনালী ট্রফিটার দিকে, ঠিক তেমনি ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ শিখর ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইও জমে উঠেছে চরমভাবে। এই পুরস্কারের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকারা যখন সমানে সমান টক্কর দিচ্ছেন, তখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন- যদি শেষ পর্যন্ত একাধিক ফুটবলারের গোলসংখ্যা একদম সমান হয়ে যায়, তবে কার হাতে উঠবে এই মর্যাদাপূর্ণ ট্রফি? ফিফা কি তবে পুরস্কারটি ভাগ করে দেবে, নাকি আছে অন্য কোনো সমীকরণ?

ফিফার নিয়ম বলছে, গোলসংখ্যা সমান হলেই গোল্ডেন বুট যৌথভাবে বন্টন করার কোনো সুযোগ নেই। রেসের ফিনিশিং লাইনে যদি একাধিক খেলোয়াড় একই সমতায় এসে দাঁড়ান, তবে চ্যাম্পিয়ন নির্ধারণে ফিফা দুটি নিখুঁত ‘টাইব্রেকার’ পদ্ধতি ব্যবহার করে।

প্রথম টাইব্রেকারটি হলো ‘অ্যাসিস্ট’ বা গোল করানোর কারিগরি। সমান গোল করা ফুটবলারদের মধ্যে টুর্নামেন্টে কার পাস থেকে সতীর্থরা বেশি গোল করতে পেরেছেন, সেটিই সবার আগে দেখা হয়। এই অ্যাসিস্টের চুলচেরা হিসাব রাখার দায়িত্ব থাকে ফিফার বিশেষ ‘টেকনিক্যাল স্টাডি গ্রুপ’-এর ওপর। যার অ্যাসিস্ট সংখ্যা বেশি হবে, গোল্ডেন বুট চলে যাবে তার শোকেসেই।

ধরা যাক, অ্যাসিস্টের সংখ্যাও একদম সমান হয়ে গেল! তখন জল গড়াবে দ্বিতীয় টাইব্রেকারে। এবার হিসেবে আসবে ‘মিনিট’। অর্থাৎ, মাঠে কে কত কম সময় খেলে এই গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন। যে ফুটবলার সবচেয়ে কম মিনিট মাঠে থেকে এই গোলসংখ্যায় পৌঁছেছেন, টাইব্রেকারের নিয়মে তিনিই হবেন গোল্ডেন বুটের একক মালিক।

তাহলে যৌথভাবে দেয়ার নিয়মটি কখন কার্যকর হয়? যখন গোল, অ্যাসিস্ট এবং মাঠের খেলার মোট মিনিট- এই তিনটি মানদণ্ডেই দুই বা ততোধিক খেলোয়াড়ের পারফরম্যান্স হুবহু এক হয়ে যায় এবং কোনোভাবেই তাদের আলাদা করা সম্ভব হয় না, ঠিক তখনই কেবল গোল্ডেন বুট যৌথভাবে দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ফিফা।

ফুটবলের এই অনন্য পুরস্কারের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। ১৯৮২ সালে এটি ‘গোল্ডেন শু’ নামে যাত্রা শুরু করেছিল, যা পরবর্তী সময়ে ২০১০ সালে নাম বদলে আজকের ‘গোল্ডেন বুট’ রূপ নেয়। রোনালদো নাজারিও, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, হামেস রদ্রিগেজ কিংবা হ্যারি কেইনের মতো কিংবদন্তিরা এই ট্রফি উঁচিয়ে ধরেছেন।

তবে বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে টাইব্রেকারের সব দেয়াল ভেঙে যৌথভাবে গোল্ডেন বুট দেয়ার ঘটনা ঘটেছে মাত্র একবার! সেই ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের কথা। সেবার রাশিয়ার ওলেগ সালেঙ্কো এবং বুলগেরিয়ার রিস্টো স্তয়েচকভ- দুজনই টুর্নামেন্ট শেষ করেছিলেন সমান ৬টি গোল এবং ১টি করে অ্যাসিস্ট নিয়ে। সব সমীকরণ একবিন্দুতে মিলে যাওয়ায় সেবার ফুটবল বিশ্ব দেখেছিল এক অনন্য মুহূর্ত, যেখানে দুজনেই যৌথভাবে গোল্ডেন বুটের গৌরব ভাগ করে নিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

1

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

2

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

3

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

4

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

5

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

6

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

7

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

8

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

9

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

10

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

11

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

12

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

13

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

14

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

15

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

16

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

17

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

18

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

19

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

20