অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে যৌন অপরাধে জড়িত ভারতীয়রা!

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি দণ্ড পেয়েছেন ভারতীয় নাগরিকরা। 

সম্প্রতি যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যৌন অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণের ভিত্তিতে ভারতীয়দের বিরুদ্ধে দেওয়া রায়ের সংখ্যা ২৮ থেকে বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। এ হিসেবে চার বছরে ভারতীয়দের বিরুদ্ধে চার বছরে দণ্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৫৭ শতাংশ। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এ সংক্রান্ত অপরাধে দণ্ডের পরিমাণ ১৬৬ শতাংশ ও ইরাকের নাগরিকদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যাগুলো শুধুমাত্র দণ্ড প্রদানের ঘটনার সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়া, সার্বিকভাবে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় নাগরিকরা। ২০২১ সালে যুক্তরাজ্যে যেখানে গুরুতর বিভিন্ন অপরাধে দণ্ডিত ভারতীয় নাগরিকের সংখ্যা ২৭৩ ছিল, সেখানে ২০২৪ সাল নাগাদ ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮৮-তে দাঁড়িয়েছে এই সংখ্যা। আলজেরীয় ও মিসরীয় নাগরিকদের ক্ষেত্রে গুরুতর অপরাধে আরো বেশি বৃদ্ধি দেখা গেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ২৯৩ জন ভারতীয় নাগরিক ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, সেখানে ২০২৫ সালের প্রথমার্ধেই প্রবেশ করেছেন ২০৬ জন। তবে, অবৈধ অনুপ্রবেশের প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে আফগানিস্তান, ইরান ও সিরিয়ার নাগরিকদের মধ্যে।

২০২৫ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের বন্দরগুলোতে অবৈধ আগমনকারীদের ১৫ শতাংশই ভারতীয় নাগরিক। যুক্তরাজ্যে আশ্রয় গ্রহণে ৫ হাজার ৪৭৪ জন ভারতীয় আবেদনকারীর মধ্যে প্রায় চার হাজার জন বৈধ ভিসাধারী (প্রধানত শিক্ষার্থী ভিসা)। এছাড়া, ৪০০ জন ছোট নৌকা ব্যবহার করে প্রবেশকারী এবং বাকিরা অন্যান্য মাধ্যমে গিয়ে আবেদন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

1

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

2

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

3

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

4

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

5

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

6

রাজধানীর ১২০ স্থানে বসছে এআই সিগন্যাল ও ক্যামেরা

7

কালো টাকা বৈধ করার সুযোগে বাড়বে বৈষম্য

8

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

9

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

10

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

11

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

12

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

13

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

14

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

15

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

16

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

17

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

18

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

19

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

20