অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

ছবি: সংগৃহীত




আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বহুল আলোচিত এই লড়াইয়ে কার জয়ের সম্ভাবনা কত—সেটি জানিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নকআউট পর্বের এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

বিভিন্ন এআই মডেল ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা। তথ্য-উপাত্ত, সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দলীয় শক্তি বিবেচনায় তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ধরা হচ্ছে। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে ধারণা করা হচ্ছে। স্কোরলাইন নিয়েও সম্ভাব্য পূর্বাভাস দিয়েছে এআই। সবচেয়ে সম্ভাব্য ফল হিসেবে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের কথা বলা হয়েছে। এ ছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও জিততে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গোলদাতাদের তালিকায় স্বাভাবিকভাবেই এগিয়ে রাখা হচ্ছে লিওনেল মেসিকে। তার পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের আরও কয়েকজন ফুটবলারের গোল করার সম্ভাবনার কথাও বলছে এআই। তবে এআইয়ের বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে প্রথমবার খেলেই দলটি নকআউট পর্বে উঠে চমক দেখিয়েছে। শক্ত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কারণে তারা যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এআই বলছে, সম্ভাবনা বেশি মানেই নিশ্চিত জয় নয়। ফুটবলের ইতিহাসে বহুবার শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল। তাই মাঠের লড়াইয়েই মিলবে শেষ উত্তর—ফেবারিট আর্জেন্টিনা জিতবে, নাকি নতুন আরেকটি বিশ্বকাপ রূপকথার জন্ম দেবে কেপ ভার্দে।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার
এআই-এর আগে ঘানার তান্ত্রিক এবং অপটা সুপার কম্পিউটারও আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের ভবিষ্যৎদ্বাণী করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি

1

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

2

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

3

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু, জেন

4

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

5

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

6

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

7

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

8

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

9

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

10

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

11

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

12

‘ভালো হয়ে যাও মাসুদ’—সেই বিআরটিএ কর্মকর্তাকে এবার চট্টগ্রাম

13

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

14

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

15

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

16

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

17

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

18

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

19

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

20