অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেসি

ছবি: সংগৃহীত



 আগামী ১৯ জুলাই শিরোপার লড়াইয়ে ফুটবল পরাশক্তি স্পেনের বিপক্ষে নিউইয়র্কের নিউ জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচে খেলতে নামলেই বিশ্বকাপের মঞ্চে আরেকটি মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। 

ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। দীর্ঘদিন ধরে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার এই রেকর্ডটি ছিল কেবল ব্রাজিলের কিংবদন্তি কাফুর দখলে। 

১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে টানা তিনটি বিশ্বকাপে ফাইনাল খেলেছিলেন এই রাইটব্যাক। এবার ৩৯ বছর বয়সে মেসি সেই উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন। যদিও কাফুর তিনটি ফাইনাল ছিল টানা তিনটি আসরে, আর মেসির ফাইনালগুলো এসেছে ২০১৪, ২০২২ এবং ২০২৬ সালে। 

মেসির সঙ্গে কী হয়েছিল জানালেন বেলিংহ্যাম, ভিডিও ভাইরাল
তবে তিনটি পৃথক বিশ্বকাপে ফাইনালে খেলার এই অর্জন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে আবারও প্রতিষ্ঠিত করল। বয়স ৩৯ হলেও মেসির ফর্ম যেন সময়ের সাথে সাথে আরও ধারালো হচ্ছে। 

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলকে পৌঁছে দিয়েছেন শিরোপার দোরগোড়ায়। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন পর্যন্ত স্বীকার করেছেন, এমন জাদুকরী পারফরম্যান্স কেবল মেসির পক্ষেই সম্ভব।

পেলে, ডিয়েগো ম্যারাডোনা কিংবা রোনালদো নাজারিওর মতো ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও বিশ্বকাপে তিনটি ফাইনাল খেলার রেকর্ড গড়তে পারেননি। কাফুর পর গত দুই দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ডটি ছিল কেবল তার একচ্ছত্র দখলে। 

সেই কাফুর রেকর্ডে ভাগ বসাতে পারা মেসির জন্য শুধু ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অদম্য মানসিকতার বহিঃপ্রকাশ।

কাফুর রেকর্ডে নাম লেখানোর পাশাপাশি মেসি কি পারবেন ব্রাজিলিয়ান কিংবদন্তির মতো দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে নিজের ক্যারিয়ারের রূপকথার পূর্ণতা দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

1

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

2

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

3

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

4

সালাহ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের

5

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

6

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

7

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

8

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

9

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

10

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা

11

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

12

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

13

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

14

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

15

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

16

মার্কিন ভিসা অধিকার নয়, সুযোগ’

17

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

18

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

19

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

20