অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার



নরওয়ের বিপক্ষে নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। নিজেদের এমন বিদায়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল জাতীয় দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। এ সময় জাতীয় দলের হয়ে আর না খেলারও ঘোষণা দেন তিনি। তবে ছেলের এই সিদ্ধান্তে এক আবেগঘন দীর্ঘ বার্তায় বিশেষ অনুরোধ জানিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

বিশ্বকাপের মাঠে নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে বেঞ্চে বসে থেকেই বেশিরভাগ সময় পার করলেও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে প্রায় ৩০ মিনিট খেলেন নেইমার। এদিকে নরওয়ের বিপক্ষে পেনাল্টিতে গোল দিয়ে বিশ্বকাপে নিজের নবম গোলের দেখা পান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ বার্তায় ছেলে নেইমারের ফুটবলজীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন তার বাবা। তিনি লেখেন, ‘বাবা, কী অসাধারণ এক যাত্রা! কত সুন্দর একটি পথ; যেখানে ছিল চ্যালেঞ্জ, ছিল কষ্ট, কিন্তু ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।’

তিনি বলেন, ছোটবেলা থেকেই নেইমারের মধ্যে ভিন্ন কিছু দেখেছিলেন। তার ভাষায়, ‘ওটা শুধু প্রতিভা ছিল না, ছিল একটি উদ্দেশ্য।’

নেইমারের বাবা জানান, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার নিজেদের বিশ্বাস ও খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। অনেক সময় প্রত্যাশার বিপরীতে গিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হলেও তারা বিশ্বাস রেখেছেন, আর সেই বিশ্বাসের প্রতিদানও পেয়েছেন।

ছেলের ক্যারিয়ারের প্রতিটি ধাপের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রথম গোল, প্রথম সাফল্য, পেশাদার ফুটবলে অভিষেক, বড় বড় স্টেডিয়াম, শিরোপা, ব্রাজিল জাতীয় দল এবং বিশ্বজুড়ে স্বীকৃতি; সবকিছুরই সাক্ষী তিনি। তবে তার কাছে সবচেয়ে বড় অর্জন একজন বাবা হিসেবে প্রতিটি মুহূর্তে সন্তানের পাশে থাকতে পারা।

বার্তার একপর্যায়ে ছেলেকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন, ‘বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের নানা চাপ নিজের কাঁধে বহন করো না। সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না, কিছু সিদ্ধান্ত শুধুই ঈশ্বরের। আজকের একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। একটি স্বপ্ন পূরণ না হলেও তার মানে এই নয় যে সেটি শেষ হয়ে গেছে।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমারের বাবা বলেন, ‘সামনের দিনগুলোকে ভয় পেয়ো না। আজকে বাঁচো, অনুশীলন করো, খেলো, হাসো, সন্তানদের সময় দাও, পরিবারকে ভালোবাসো। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও।’

বার্তার শেষাংশে তিনি বলেন, ট্রফি, গোল কিংবা খ্যাতির চেয়েও তিনি দেখেছেন ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ। তার বিশ্বাস, নেইমারের জীবনে আরও অনেক সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি।

শেষে আবেগঘন ভাষায় তিনি লেখেন, ‘মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে আমি সবকিছু আবারও করতে প্রস্তুত; প্রতিটি সফর, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনা।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

1

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

2

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে

3

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

4

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

5

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

6

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

7

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

8

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

9

বিশ্বচ্যাম্পিয়নদের গার্ড অব অনারে সম্মানিত লিওনেল মেসি

10

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

11

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

12

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

13

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

14

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

15

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

16

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

17

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

18

শাকিরার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য কি? জানালেন নিজেই

19

মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেগঘন

20