অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

ছবি: সংগৃহীত





৩৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নামার পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল, এটিই হয়তো আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ নাচ। ভক্তদের হৃদয়ে বিদায়ের সুর বেজে উঠলেও পুরো টুর্নামেন্টজুড়ে বয়সের সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

৮টি গোল ও ৪টি অ্যাসিস্টে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাব নিয়ে আসর শেষ করলেও, স্পেনের কাছে রোমাঞ্চকর ফাইনালে হেরে শিরোপা ছোঁয়া হয়নি তার।

ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরও নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে টু-শব্দটিও করেননি ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য জাতীয় দলের দরজা আজীবন খোলা রাখার ঘোষণা দিলেও, আর্জেন্টাইন সংবাদমাধ্যমে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। খুব শিগগিরই বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

আর সেই পরিকল্পনাও প্রায় চূড়ান্ত! 

আর্জেন্টিনার বেশ কয়েকটি নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দল পুনর্গঠন ও পরিবর্তনের ধারা যাতে মসৃণ হয়, সে জন্য আরো কিছুদিন জাতীয় দলের সঙ্গেই থাকবেন মেসি। তবে আগামী ২০৩০ বিশ্বকাপে তিনি যে আর অংশ নিচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অর্থাৎ নিজের মহাকাব্যিক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পাতায় ইতি টানার সঠিক মুহূর্তটিই বেছে নিতে যাচ্ছেন এই কিংবদন্তি।

এদিকে স্পোর্টস নেটওয়ার্ক ‘বিইন স্পোর্টসে’র বরাতে জানা গেছে, লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখতে এক অভাবনীয় আয়োজনের ছক কষছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু একটি সাধারণ পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অন্যান্য মহাতারকাদের বিদায় মিললেও, মেসির ক্ষেত্রে তা হচ্ছে না। বুয়েনস আইরেসে একটি বিশেষ ম্যাচের আয়োজন করে বিশ্বসেরা এই ফুটবলারকে রাষ্ট্রীয় মর্যাদায় জমকালো সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মেসির হাত ধরেই আর্জেন্টিনার ফুটবলে এসেছে ইতিহাসের অন্যতম সেরা স্বর্ণযুগ। ২০২১ কোপা আমেরিকা দিয়ে শিরপাখরা কাটিয়ে ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও একাই দলকে টেনে তোলেন ফাইনাল পর্যন্ত।

ফুটবলের বরপুত্র যখন বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন তার বিদায়বেলাটি যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই মহিমান্বিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাবিরোধী বক্তব্য দিলেই প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা হবে

1

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

2

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

3

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

4

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

5

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

6

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

7

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

8

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

9

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

10

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

11

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

12

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

13

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

14

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

15

মেসির জন্য স্পেন ছেড়ে আর্জেন্টিনায় খেলতে এসেছেন নিকো পাজ

16

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

17

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

18

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

19

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

20