ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সকাল ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিজয় সরণির কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

আগুন নেভানোর কাজে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট অংশ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

1

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

2

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

3

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

4

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

5

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

6

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

7

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

8

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

9

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

10

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

11

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

12

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

13

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

14

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

15

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

16

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

17

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

18

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

19

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

20