ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাট।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান। এর আগে রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমিন নিহত হন।

নিহত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। অপরদিকে রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং একপর্যায়ে হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে।

এতে হাটে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন ও পরে মজিবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

1

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

2

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

3

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

4

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

5

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

6

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

7

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

8

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

9

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

10

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

11

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

13

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

14

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

15

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

16

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

17

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

18

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

19

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

20