ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি-এ নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

1

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

2

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

3

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

4

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

5

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

6

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

7

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

8

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

9

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জো

10

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

11

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

12

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

13

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

14

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

15

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

16

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

17

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

18

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

19

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

20